মোঃ রফিকুল ইসলাম খোকন, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ কর্মবিরতি পালন করে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর থেকে পর্যায়ক্রমে লাগাতার কর্মসূচি পালন করে আসছে। দশম গ্ৰেডের দাবিতে ৩ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে। ৩ ডিসেম্বর পর্যন্ত দাবী মানা না হলে ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সারা দেশে সব হাসপাতালে শাটডাউন ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ দশম গ্ৰেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আল আমিন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জুলফিকার আলী হায়দার (রেডিওলজি ও ইমেজিং), মোঃ আতিকুর রহমান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে বলেন,৩১ বছর ধরে দশম গ্ৰেডে বেতনের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। তাই আমরা কেন্দ্রীয়ভাবে ২৫ নম্বর সংবাদ সম্মেলন করে ২৯ তারিখের মধ্যে সরকারকে সময় দিয়েছিলাম কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া আমরা ৩০ নভেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে সকাল ন’টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা কর্ম করতে পালন করছি ।টেকনোলজিস্ট মোঃ আল আমিন বলেন দাবি মানা না হলে ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে শাটডাউন ঘোষণা করা হবে।###